বেনাপোল ভারতীয় ৫১টি মোবাইলসহ আটক ১

বেনাপোল ভারতীয় ৫১টি মোবাইলসহ আটক ১
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতীয় ৫১টি মোবাইলসহ মোহাম্মদ বাবু (২৫)নামে একজন কে আটক করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যায় সাদিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল বড়আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।
বিজিবি আইসিপি সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মোবাইল চোরাচালানী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল এনে সাদিপুর বেলতলা মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদে হাবিঃ মোঃ হাবিব এর নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫১ টি ভারতীয় মোবাইল সহ তাকে আটক করা হয় ।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।