ভারতীয় আগ্রাসন ও অসম পানি বন্টনের বিরুদ্ধে বেনাপোলে মানববন্ধন

ভারতীয় আগ্রাসন ও অসম পানি বন্টনের বিরুদ্ধে বেনাপোলে মানববন্ধন

ভারতের ডম্বুর গেট খুলে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশে বন্যার পানি ঢুকিয়ে জানমালের ক্ষতি করার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেনাপোল কাস্টমস গেটে  সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বেনাপোল ডিগ্রী কলেজ, হাইস্কুল, বালিকা বিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির জন্য ভারতকে দায়ী করে বক্তব্য রাখেন।

বেনাপোল হাইস্কুলের প্রবীন শিক্ষক আব্দুল মান্নান মাষ্টার, নবদিগন্ত প্রিক্যাডেট হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা বেনাপোল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এসময়  বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।