মাজার ভাঙচুরে জড়িতদের শাস্তি দেওয়া হবে

মাজার ভাঙচুরে জড়িতদের শাস্তি দেওয়া হবে

দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু দুষ্কৃতকারী দেশের সুফি মাজার ও দরগাগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে বলে আমাদের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো ধরনের ঘৃণাসূচক বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মাজার ও ধর্মীয় স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে, আমরা সম্প্রীতির দেশ হিসেবেই থাকবো এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহনশীলতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কোনো বৈষম্য ছাড়াই কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।