× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

আত্রাইয়ে ১০ বছরেও শেষ হয়নি দুই শত ফিট ফুট ব্রিজের নির্মাণ কাজ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০

ওমর ফারুক, আত্রাই, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া আব্বাস আলী ও প্রধান শিক্ষক এমরান হোসেন টিপু মাষ্টার এর বাড়ীর মাঝখানে ঝাড়পাগলী দহের উপর আব্বাস আলী সেতুর কাজ চড়কতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরান হোসেন টিপু মাষ্টারের কারনে প্রায় ১০ বছরেও শেষ হয়নি দুই শত ফিট ফুট ব্রিজের নির্মাণ কাজ।

খালের দুই পাড়ে প্রয় সাড়ে ৭ লক্ষ টাকা ব্যায়ে খাম্বা তৈরির পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় প্রধান শিক্ষক টিপু মাস্টারের কারনে। তাই চোখের সামনে প্রায় ১০ বছর ধরে শুধু দাড়িয়ে আছে খালের মধ্যে খাম্বা। ফলে ওই এলাকার প্রায় ৭ গ্রামের জনসাধারণদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর)এর মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর বারবার নির্বাচিত সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়কে ফুট ব্রীজের নির্মান কাজটি পুনরায় দ্রুত শুরু করার সহ প্রযোজনীয় ব্যাবস্থার নেওয়ার জন্য সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

জানা গেছে, আত্রাই উপজেলার সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে ধিরেন্দ্রনাথ মৈত্রী সেতু থেকে ঝাড় পাগলী খাল টি মান্দার উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের পারশিমলা সেতু পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার লম্বা। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বছরের বেশি সময় ধরে বন্যার পানি থৈ থৈ করে। এসময় পারিবারিক প্রয়োজনে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। যানবাহন চলাচলের উপযোগী সরাসরি কোন পথ না থাকায় ওই এলাকার চকশিমলা, হাটকালুপাড়া, চড়কতলা, ফতেপুর ,বড়শিমলা, সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া গ্রাম বাসী সহ চকশিমলা উচ্চ বিদ্যালয়, চক সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক শিমলা দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পোহাতে হচ্ছে ঘুনকালুপাড়ার লোকজনের।

এছাড়া স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ধানসহ অন্যান্য কৃষি পন্যসামগ্রী সহজ ভাবে পরিবহন ও বাজারজাত করতে না পারায় নায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে এলাকাবাসির।

আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মোঃ মতিউর রহমান তোতা বলেন- অসম্পাপ্ত ব্রীজের নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি বার বার সংশ্লিষ্টদের কাছে ধরণা দিয়েছি কিন্তু অদ্যবদি ফুট ব্রিজের বাঁকি কাজগুলো শুরু না হওয়ায় আংশিক অবকাঠামোও অপচয়ের দিকে চলে যাচ্ছে এবং সেই সাথে নওগাঁ-০৬( আত্রাই -রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা সহ দৃষ্টি আকর্ষণ করছি। ব্রিজটি নির্মাণ কাজ সম্পূর্ণ করার একান্ত জরুরি জানিয়ে ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ আব্দুস শুকুর সরদার বলেন- এলাকাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল, আব্বাস এর বাড়ীর সামনে একটি ফুট ব্রীজ নির্মাণ করা।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এবং জন দূর্ভোগ থেকে রক্ষা করতে ঝাড়পাগলী দেহের উপর অ-সম্পাপ্ত নির্মান কাজ জুরুরী ভাবে শুরু করা একান্ত প্রযোজন বলে আমি মনে করি।

৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইমান আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ রফিকুল ইসলাম বলেন -দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শুরু করার জন্য নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি উক্ত অসমাপ্ত কাজ জনস্বার্থে পুনরায় কাজটি বাস্তবায়নের জন্য অনুরোধ করছি।


এ ক্যটাগরির আরো খবর..