ব্যাংকিং সেবা খাতের নিরাপত্তার নিশ্চিতে বাংলাদেশে টেমেনোসের যাত্রা

ব্যাংকিং খাতকে ডিজিটাল করতে বাংলাদেশে বিনিয়োগ টেমেনোস (সিক্স: টেমন), ব্যাংকিং ও ফিন্যান্স খাতের তথ্য সেবার নিরাপত্তা নিশ্চিত করতে টেমেনোসের (সিক্স:টেমন) বিশেষজ্ঞরা আন্তর্জাতিক ‘ফট্রেস ডাটা সার্ভিস’ (এফডিএস) বাংলাদেশের সঙ্গে অংশীদার ভিত্তিক কাজ করার ঘোষণা দিয়েছে।

এতে করে ব্যাংকিংয়ের নিরাপত্তা নিশ্চিতে যুগান্তকারি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এ অংশীদারিত্ব বাংলাদেশে টেমেনোস’র বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে।

টেমেনোস বাংলাদেশ টিম আগামী দেড় বছরে ২০টি পদে লোক নেবে, যদিও বাংলাদেশে সম্পুর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি লোকাল প্রতিভাবানদের যোগাযোগ নিশ্চিত করেছে। বাংলাদেশ সফটওয়ার শিল্পে বিশেষজ্ঞতা থেকে এফডিএস একটি এফডিএস একটি নিবেদিত সার্পোট টিম গঠন করবে যা গ্রাহকদের বিশেষায়িত অ্যাডভাইজরি এবং বিজনেস কনসালটেন্সি সেবা দেবে যা টেমেনোসের সেবার ব্যপ্তিকে আরও বর্ধিত করবে।
টেমেনোসের এশিয়া প্যাসেফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মার্টিন ফ্রিক বলেন, ‘এশিয়া প্যাসেফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ টেমেনাসের জন্য একটি গুরুত্বপুর্ণ বাজার। এফডিএস’র কয়েক দশকের যে অভিজ্ঞতার মুল্য তা কাজে লাগিয়ে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং অগ্রগতি বাড়াতে এফডিএস’র সংঙ্গে আমাদের এই অংশীদারিত্ব কাজে আসবে।

টেমেনোসের কোর ব্যাংকিং বাংলাদেশ মডেল ব্যাংক, একটি সফটওয়ার পদ্ধতি যাতে রয়েছে ইন্ড্রাস্ট্রির সর্বত্তোম প্রাক্টিস প্রোসেস। এর সাহায্যে টেমেনাস গ্রিন ফিল্ড ব্যাংকগুলোকে মাসের বদলে সপ্তাহে স্থাপন এবং চালু করতে সাহায্য করে, যার ফলে বাড়ন্ত চাহিদার সঙ্গে নতুন ডিজিটাল পদ্ধতিসমুহ নিয়ে আসার সহজ হয়।’
এফডিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্দ্র সেতিজোসো বলেন, ‘সংস্কৃতিক ও নিয়মকানুনের তারতম্যের কারণে বাংলাদেশের মেধাবীদের মাধ্যমে ব্যাংকিং শিল্পে সফলতা অর্জন করা বেশ কঠিন হবে।’ এ অংশীদারিত্বের মাধ্যমে মেধাবী বিশেষজ্ঞ আনা হবে। এর মাধ্যমে টেমেনাস গ্রাহক এবং শিল্প প্রতিষ্ঠানের নেতৃত্বের মধ্যে বন্ধন তৈরি করতে সক্ষম হবে।
বাংলাদেশের ব্যাংকগুলোতে এ খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। মোবাইল নেটওয়ার্কের উন্নতির ফলে ইন্টারনেটে মধ্যম শ্রেণির মানুষেরও অন্তভুক্তি বেড়েছে। ২০১৫ সালে নিবন্ধিত মোবইল ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৩ মিলিয়ন টাকা ব্যবহার করেছেন যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ এবং মোবাইলে ৩ জি ব্যবহারকারীরর হারও বাড়ছে।

জন্যসংখ্যার এই বড় অংশকে অন্তভুক্ত করে ব্যাংকের রিটেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং মাইক্রোফিন্যান্সের কার্যক্রম বাড়াতে হলে ডিজিটাল সেবা বাড়াতে হবে। টেমেনাস কোর ব্যাংকিং সমাধান টি২৪, চ্যানেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ধরনের সেবা দিতে সক্ষম। টেমেনোস সম্প্রতি প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকসহ নয়টি ব্যাংকে সেবা দেওয়া শুরু করেছে।

টেমেনাস সম্পর্কে
জেনাভার টেমেনাস গ্রুপ এজি একটি বাজারের শীর্ষস্থানীয় সফটওয়ার সেবাদাতা প্রতিষ্ঠান যা বিভিন্ন ব্যাংক অন্যান্য আর্থিক সংস্থার সঙ্গে কাজ করার মাধ্যমে তাদের ব্যবসায় উন্নতি করে পরিবর্তনশীল বাজারে এগিয়ে থাকতে সাহায্য করে।

বিশ্বের শীর্ষস্থানীয় ৫০টি ব্যাংকের ৩৮টিসহ দুই হাজার প্রতিষ্ঠান তাদের ৫০০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের দৈনিক লেনদেনের জন্য টেমেনোসের জন্য নির্ভর করে। টেমেনোস গ্রাহকরা প্রমাণিতভাবে তাদের প্রতিযোগিদের থেকে বেশি লাভজনক; ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে তারা এ্যাসেটের ওপর ৩২ শতাংশেরও অধিক রিটার্ন, ইকুইটতে ৪২ শতাংশ অধিক রিটার্ন এবং কস্ট ইনকাম রেশিওতে লিগ্যাসি অ্যাপ্লিশেন ব্যবহারকারী ব্যাংকদের তুলনায় ৮.১ শতাংশ কম ছিলো।

ফট্রেস ডাকা সার্ভিস গ্লোবাল সম্পর্কে(এফডিএস):
শীর্ষস্থানীয় আইটি কোম্পানি ফট্রেস ডাকা সার্ভিস গ্লোবাল (এফডিএস) এর প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার জাকার্তায়। প্রতিযোগিতায় টিকে থাকতে এবং আরও দক্ষ হতে এফডিএস ব্যাংক ও অন্যান্য ফিন্যান্স প্রতিষ্ঠানগুলোতে আইটি সেবা দিয়ে আসছে। সম্প্রতি এফডিএস সিঙ্গাপুর, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে কার্যক্রম শুরু করেছে এবং অতি সম্প্রতি বাংলাদেশেও এর যাত্রা শুরু হয়েছে। এফডিএস সিঙ্গাপুরের টেকমিলের সঙ্গে অংশীদারীত্ব করেছে, এখন এটি বাংলাদেশে সেবা দেবে। এফডিএস টেমেনোসের সঙ্গে অংশীদারিত্ব করে এশিয়ার বৃহত্তম ব্যাংকিং সফটওয়ার সেবাদাতা প্রতিষ্ঠান হওয়ার চেষ্ঠা করে যাচ্ছে এবং গ্রাহকদের আন্তর্জাতিক মানের ব্যাংকিং প্রযুক্তি সরবরাহ করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।