ব্যবসা করবেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো খেলা ছাড়ার পর কীভাবে পরিবার চালাবেন, তা নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু করেছেন। নিজেই জানিয়েছেন, হোটেল ব্যবসা শুরু করতে চান।

৩০ বছর বয়সী এই পর্তুগীজ এই মৌসুম শেষে রিয়াল ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন। রোনালদো নিজেই বিষয়টি নিয়ে রহস্য রেখে দিয়েছেন। মাঝে মাঝে দার্শনিকদের মতো বুলি আওড়াচ্ছেন। হরহামেশা বলছেন, ‘এক জায়গায় মানুষের জীবন স্থির থাকতে পারে না। যে কোনো ক্লাবে যেতে পারি। সেটা ম্যান ইউ, চেলসি কিংবা অন্য কোথাও হতে পারে।’

বৃহস্পতিবার তিনি ব্যবসার কথা জানান। ৫৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে গড়ে তুলতে চান সিআরসেভেন (CR7) হোটেল। যা তিন/চারটি শহরে চালু হবে-ফুনচাল, লিসবন এবং মাদ্রিদ। নিউ ইয়র্কেও একটি শাখা খোলার ইচ্ছা আছে তার।

রোনালদো বর্তমানে নিজ দেশের পেস্টানা গ্রুপের একটি হোটেলের শেয়ারে আছেন।

‘আমার কাজ ফুটবল খেলা। কিন্তু জীবন সবসময় একভাবে চলবে না,’ বলেন রোনালদো। ‘আমি অন্য কাজে তাই এখনি মন দিতে চাই।’

‘আমি বয়সে তরুণ। কিন্তু মনে করি এই কাজে আমি সফল হবো। আমি আমার ছেলে আর পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে ভাবছি।’

২০১০ সালের গ্রীষ্মে রোনালদো তার জন্ম শহর মাদেরিয়ায় প্রথম হোটেলটি চালু করতে পারেন। এরপর লিসবন। তারপর অন্য শহরগুলোতে।

রোনালদোর এমন ঘোষণায় নতুন গুঞ্জন ডালপালা মেলেছে ফুটবল বিশ্বে। যে প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন, তা বাস্তবায়ন করা সহজ কথা নয়। অনেক সময় দিতে হবে এই কাজে। তার মানে ফুটবল থেকে ধীরে ধীরে কিছুটা হলেও দূরে সরতে হবে এই কিংবদন্তিকে। সেই দূরে সরাটা কি হবে পুরো দস্তুর ব্যবসায়ী হিসেবে?

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।