বোদা পৌর আওয়ামীলীগে আবু মো: ইমতিয়াজ হোসেন মির্জা সভাপতি ও আফছারুল ইসলামক সাধারণ সম্পাদক নির্বাচিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড় জেলার বোদা পৌর আওয়ামীলীগে ত্রি-বার্ষিক সম্মেলনে আবু মো: ইমতিয়াজ হোসেন মির্জা সভাপতি ও আফছারুল ইসলামক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বোদা পৌর আওয়ামীলীগে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী অ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে বারী সুজা। প্রধান বক্তা ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সভাপতি রবিউল আলম সাবুল স্বাগত বক্তব্য দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।