× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নবীগঞ্জে ঈদ আনন্দ করা হলনা ২ কিশোরীর, নৌকা ডুবে সলিল সমাধি

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
ঈদে নৌকা ডুবে সলিল সমাধি

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ ( হবিগঞ্জ): নতুন  জামা পড়ে পরিবারের সাথে ঈদ আনন্দ করা হল না পপি ও মনি’ নামের দুই কিশোরীর।
নৌকাযোগে বিল পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে চলে গেল না ফেরার দেশে। নিহতরা হল পপি (১২), ও মনি (১০),  দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা, বাবা, ভাই, বোন পাড়াপ্রতিবেশিসহ আত্মীয়স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে ১লা আগস্ট শনিবার সকালে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর নামকস্থানে।
স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি ও সালাম মিয়ার মেয়ে মনিসহ তারা পাঁচ ভাই বোন মিলে পাশ্ববর্তি তাদের নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। তাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটারের একটি বিল পাড়ি দিয়ে নানার বাড়ি যেতে হয়। পথিমধ্যে নৌকা থেকে পড়ে যায় পপি ও মনি। তাদের সাথে থাকা অন্য ভাই বোনরা শিশু বাচ্চা হওয়ায় বিষয়টি কেউই বুঝতে পারেনি।
হঠাৎ করে একজন জেলে পপি’র ছোট ভাইকে পানির ওপর ভাসতে দেখেন।
এসময় সে জানায় তার বোন পপি ও চাচাতো বোন মনি নৌকা থেকে পানিতে পড়েছে। পরে স্থানীয়রা পপি ও মনিকে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পপি এবং মনির চাচাতো ভাই কামাল মিয়া বলেন, আজ ঈদের এইদিনে এমন একটি দুঃসংবাদ আমাদের মর্মাহত করেছে। মেনে নিতে  কষ্ট হচ্ছে। পপি ও মনির পিতা পেশায় কৃষক বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..