বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ৯ জন আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ৯ জন আটক
সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করায় ৯ জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আটককৃতদের আদালতে পাঠিয়েছে। এর আগে কালীবাড়ি গ্রামের নুর আহমদ বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন- আবু সাঈদ রবিন (২২), শাহজাহান আহমদ (১৯), আরিফ হাসান জুবায়ের (২৭), রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) এবং সোলায়মান (২৭)।
মামলার বাদী নুর আহমদ জানান, গভীর রাতে আসামিরা বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল। স্থানীয়দের তৎপরতায় তারা আটক হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানান, আটককৃতদের মধ্যে তিনজন নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছে। আটক ৯ জনসহ মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।