কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি- সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে ৫দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি পেশ করেছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ।
গত মঙ্গলবার দুপুর ১২ বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কালকিনি উপজেলা শাখার উদ্যোগে স্বারক লিপি পেশ করেছে।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান, সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৫দফা দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যামে এ স্বারকলিপি পেশ করেছে।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ খবির হোসেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রবির দে, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান,মহিলা সম্পাদীকা পুতুল বিশ্বাস, জেলা কমিটির অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রাহাত ও কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক মোঃ সোহাগ হোসেন প্রমূখ।




