বেসরকারিভাবে হজের খরচ ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে জনপ্রতি খরচ হবে ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। আগামীকাল রোববার থেকে বেসরকারিভাবে হজের নিবন্ধন শুরু হবে।

হজ এজেন্সি অঅ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তোরাঁয় বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন প্যাকেজ ঘোষণা করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলে ধরে হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, ঘোষিত প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা, সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা,  জমজমের পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।