ফরিদপুর জেলা জাকের পার্টি ওলামাফ্রন্টের কমিটি গঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা জাকের পার্টি ওলামাফ্রন্টের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বার) সকাল ১০ টায় জেলার সালথা উপজেলা জাকের পার্টির কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জেলা ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার নেছারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সরোয়ার হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওলামাফ্রন্ট ফরিদপুর সাংগঠণিক বিভাগের সভাপতি মাওলানা মো. রইচ উদ্দীন মনির, সাধারণ সম্পাদক মাওলানা মো. বেলায়েত হোসেন বেলালী, জেলা জাকের পার্টির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন। এসময় মাওলানা মো. এনায়েত হোসেনকে সাধারণ সম্পাদক ও মাওলানা মো, বেলায়েত হোসেন শেখকে সাংগঠণিক সম্পাদক নির্বাচিত করা হয়। ওলামাফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মাঈনুদ্দিন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মাদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মো. আইয়ুব আলী আনছারী, সহ সাংগঠণিক সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান, কোষাদক্ষ্য মাওলানা মো. নুরুদ্দিন মোল্যা, দপ্তর সম্পাদক ডা. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মো. শাহজাহানসহ ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ ওলামাফ্রন্ট ফরিদপুর সাংগঠণিক বিভাগের সভাপতি মাওলানা মো. রইচ উদ্দীন মনিরকোষাদক্ষ্য মাওলানা মো. নুরুদ্দিন মোল্যাজেলা জাকের পার্টির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন। এসময় মাওলানা মো. এনায়েত হোসেনকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোদপ্তর সম্পাদক ডা. হাবিবুর রহমানপ্রচার সম্পাদক মো. শাহজাহানফরিদপুর ওলামাফ্রন্টের কমিটিফরিদপুর জেলা জাকের পার্টিবেলায়েত হোসেন শেখকে সাংগঠণিক সম্পাদক নির্বাচিত করা হয়। ওলামাফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মাঈনুদ্দিনযুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মো. আইয়ুব আলী আনছারীসহ সাংগঠণিক সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমানসহ-সভাপতি মাওলানা মোহাম্মাদ আলীসাধারণ সম্পাদক মাওলানা মো. বেলায়েত হোসেন বেলালী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।