× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বেশি টিভি দেখা যে কারনে ক্ষতিকর

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: এখন তো টিভি চ্যানেলের কোনো অভাব নেই। রিমোট ঘোরালেই এক মুহূর্তে বিশ্বের সব তথ্য চোখের সামনে চলে আসে। তবে অতিরিক্ত টিভি দেখা কিন্তু শরীর ও মনের বিভিন্ন সমস্যা তৈরি করে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে, অতিরিক্ত টিভি দেখার কিছু ক্ষতিকর দিকের কথা।

• বেশি টিভি দেখলে বেশি বসে থাকা হয়; কায়িক পরিশ্রম কম হয়, ব্যায়াম কম হয়। আর এতে ওজন বাড়ে।

• অনেকে টিভি দেখার সময় কোমল পানীয়, মিষ্টিজাতীয় খাবার খেতে থাকে। এগুলো টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণে।

• অতিরিক্ত টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। যদি সারা দিন কোনো কাজ না করে কেবল একটার পর একটা টিভির অনুষ্ঠান দেখা হয়, আর চিপস খাওয়া হয়, এতে তো উচ্চ রক্তচাপ আর হৃদরোগের ঝুঁকি বাড়বেই, তাই না?

• টিভিতে সারা দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এগুলো কখনো হাসির, কখনো কান্নার। আর এতে মানসিক চাপও কিন্তু তৈরি করে।

• ঘুমের আগে টিভি দেখা ঘুমের সমস্যা তৈরি করে। এতে একসময় দীর্ঘমেয়াদি ঘুমের অসুবিধা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..