বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-১৩

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-১৩
বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ যাতায়াতের অভিযোগে ১৩ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার, সীমান্তের ধান্যখোলা-জেলেপাড়ার অবৈধ মানুষ পারাপারের ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছেন, একইদিনে বেনাপোল বিওপি ক্যাম্পের এলাকা থেকে ৭০০ গ্রাম গাজাসহ আব্দুল মালেক সিকদার (৫৫) ও আমড়াখালী চেকপোস্ট থেকে ২ বোতল মদসহ হাফিজুর রহমান (২৩) নামে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত আব্দুল মালেক বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল গণি সিকাদারের ছেলে এবং হাফিজুর রহমান শার্শা থানার মাটিপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
অবৈধ পারাপারের অভিযোগে আটককৃতরা হলো- গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ধারা-বাশাইল গ্রামের ললিত রায়ের ছেলে সনজিৎ রায় (৩৪), সালুকা গ্রামের পাগল বাইনের ছেলে লিটন বাইন (৩৪),  লিটন বাইনের স্ত্রী অন্তরা পান্ডে (১৭), নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের ইউসুপ শেখের ছেলে ছামিনুল শেখ (৪২), ছামিনুলের স্ত্রী শাহনাজ বেগম (৩৫), ছেলে শাকিব শেখ (১৩) ও শাহাদাত (০৩), সাইফুল শেখের স্ত্রী সুমাইয়া (৫০), ছেলে ইয়ারসুল শেখ (২৪), ইয়ারসুল শেখের স্ত্রী ইয়াসমিন শেখ (২০), ছেলে আব্দুল্লাহ শেখ (০৫), হামজা শেখ (১০ মাস) ও মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চালিমিয়া গ্রামের হাসানের মেয়ে শারজিনা খাতুন (২৫)।
এ আটকের বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।