বেনাপোল সীমান্তে ১৫২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল সীমান্ত থেকে সালাম হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ মে) সকালে তাকে আটক করা হয়।
আটক সালাম বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারানপুর গ্রামের জয়নাল হোসেনের ছেলে।
যশোর-৬ র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ছুরোত আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজারের একটি চাতালের পার্শ্বে অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ সালামকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা যায়।
আটক আসামিকে ফেনসিডিলসহ মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।