আঃজলিল শার্শা যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল সিমান্তের সাধিপুরের মোড় থেকে এক কেজি রুপা সহ এক বাংলাদশীয় পাসফোর্ট যাএীকে আটক করেছে বি,জি,বি।
বি,জি,বি গোয়েন্দা সূএে জানা যায় যে, শুক্রবার সকাল ৯ টার সময় ভারত থেকে একজন পাসফোর্ট যাএী বেনাপোল সিমান্তের অন্তর্গত সাদিপুর মোড়ে রুপা সহ অবস্থান করছে।
তখন বেনাপোল আই,সি,পি ক্যাম্পের বি,জি,বি গোয়েন্দা সংস্থা তাহাকে আটক করে। আটককৃত ব্যাক্তি হলেন ঢাকা কেরানিগন্জের আব্দুল্লাহপুর মালিভাটা এলাকার মোঃ সামসুদ্দিন এর ছেলে মোঃ সাঈদ(২৮) এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় রুপা চোরাচালানি আইনে একটা মামলা দায়ের করা হইয়াছে।
আসামিকে আজ দুপুর ২ টায় কোর্টহাজতে পাঠানো হবে,বিষয়টি নিশ্চিত করে যানান বেনাপোল আই,সি,পি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওহাব।



