বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা

বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল বাজারে সবজি, চাউল ও নিত্যপন্যের বাজারে অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায়।
আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন করোনার অযুহাতে কেজিতে চালের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে শেখ এন্ড সন্স  এন্টার প্রাইজকে ৫০০০ হাজার টাকা ও লিটন এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা কাঁচা তরকারি ব্যাবসায়িকে ১০০০ টাকা (মোট ২৬ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বাজারের অন্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিং সহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।