বেনাপোল প্রতিনিধি: ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ট্রাক চালকরা আমদানী পন্য পরিবহন না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে কোন ছুটি না থাকায় বেনাপোল বন্দর অভ্যন্তরে আমদানি পন্য খালাস ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাব্বত সোবহান জানান, ভারতীয় ব্যবসায়ীরা তাদেরকে জানিয়েছেন, ভারতীয় ট্রাক চালকরা পূজা উৎসব উপলক্ষে পন্য পরিবহন না করায় রোববার সকাল থেকে এপথে বানিজ্য বন্ধ রয়েছে।
সোমবার(১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পূনরায় আমদানি-রফতানি বানিজ্য শুরু হবে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর ইমপ্লোয়েজ ইউনিয়নের সাথারন সম্পাদক মনির হেসেন মজুমদার বলেন, পূজায় ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পন্য খালাস কার্যক্রম চলছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, এপথে সকাল থেকে বানিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে



