বেনাপোল পোর্ট থানার ওসি ঢাকায় বদলি

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ  মাসুদ করিমকে বদলি করা হয়েছে।
বুধবার (৩১জুলাই) পুলিশ হেডকোয়ার্টার এর আদেশে তাকে ঢাকা সিটির উত্তরায় (এ,পি,বি,এন) এ বদলি করা হয়েছে।
গত বছর (১০/৭/২০১৮) তারিখে শেখ আবু সালেহ মাসুদ করিম বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এরপর তিনি দীর্ঘ এক বছর দায়িত্ব পালন করার পরে তাকে গত (৩১/৭/২০১৯) তারিখে পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলির আদেশ আসে।
এখন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন একই থানার (ওসি তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন। যতদিন পর্যন্ত কোন ওসি এখানে যোগদান না করেন, ততদিন তিনি দায়িত্ব পালন করবেন।
ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এর বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান ওসি সৈয়দ আলমগীর হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।