দীর্ঘ ৭০ দিন পর বেনাপোল এক্সপ্রেস চালু

দীর্ঘ ৭০ দিন পর বেনাপোল এক্সপ্রেস চালু
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সম্প্রতি দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৭০ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্য বিধি মেনে পূনরায় ঢাকা-বেনাপোল রেল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১ টার সময় বেনাপোল ষ্টিশন থেকে ১৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে।
বেনাপোল এক্সপ্রেসের যাত্রীরা জানান, মহামারী করেনা ভাইরাসের কারনে দীর্ঘদিন যানবাহন চলাচলের উপর সরকারের নিষেধাজ্ঞা থাকায়  বেনাপোল এক্সপ্রেস বন্ধ ছিলো। সম্প্রতি সরকার এ নিষেধাজ্ঞা সিথিল করায় বেনাপোল এক্সপ্রেস আবার চালু হয়েছে। তবে সরকারের নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনেয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাএী সেবা দিচ্ছে স্টেশন কতৃপক্ষ। এজন্য যাএীর ষ্টেশন কতৃপক্ষকে সাদুবাদ জানিয়েছেন তারা।
তবে বেশ কয়েক জন যাত্রী অভিযোগ করে বলেন, আগে আমার ষ্টেশন থেকে নন এসি টিকিট ৪৮৫ টাকা করে কিনেছি। এখন বাইরে থেকে অনলাইনে নন এসি টিকিটের দাম নিচ্ছেন ৮০০-৯০০ টাকা করে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাহিদুজ্জামান দি নিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণে রোধে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ২৪ মার্চ থেকে বেনাপোল এক্সপ্রেস বন্ধ ছিলো। তবে এ নির্দেশনা সিথিল হওয়ায় ৭০ দিন পর আজ থেকে স্বাস্থ্য বিধি মেনেই বেনাপোল এক্সপ্রেস  ট্রেন ছাড়া হয়েছে। এখন থেকে স্বাস্থ্য বিধি মেনেই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা হবে।
এছাড়া যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে বলে ষ্টেশনে মাস্টারের কাছে  জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটা অনলাইনে টিকিট কাটা হচ্ছে সেহেতু যে কেউই এই টিকিট কাটতে পারবে। এটা আমাদের কিছু করার নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।