বেনাপোল অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পৌর  এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৮)এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(২৪ নভেম্বর) বিকাল ৫ টায় বেনাপোল পৌরসভার ভবারবেড় মধ্য পাড়া গ্রামের মৃত ইমছার আলীর পুকুর থেকে পোর্টথানা পুলিশ এই লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, এলাকাবাসী ওই পুকুরে কচুরীপানার মধ্যে লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগীতা নিয়ে তার লাশ উদ্ধার করে।তার গায়ে জ্যাকেট ও পরনে কালো প্যন্ট এবং পায়ে কের্স্টস(জুতা) রয়েছে। ধারণ করা হচ্ছে তিন থেকে চার দিন আগে তাকে হত্যার পর পুকুরে ফেলা হয়েছিল।

এদিকে স্থানীয়রা জানান, বেনাপোল   বাস ষ্যান্ড এলাকায় বহিরাগত দালালদের উৎপাত  দিন দিন বেড়েই চলেছে। প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অপরিচিত এই যুবক ওইসব দালাল চক্রের হাতে ছিনতাইয়ের কবলে পড়ে এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তারা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল লতিফ জানান, তার লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার চেহারার ধরণ দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যার পর কেউ লাশ পুকুরে ফেলে রেখে যায়। হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।