মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ছোট আঁচড়া ও শার্শার কায়বা গ্রাম থেকে বন্দর থানা পুলিশ ও জেল গোয়েন্দা পুলিশ এ মাদক দ্রব উদ্ধার ও অভিযুক্তদের আটক করে।
আটক আসামীরা হলেন, বিদেশী মদসহ আটক ঝিনাইদাহের শৈলকুপা থানার নগরপাড়া গ্রামের রাম প্রসাদের ছেলে হৃতিক সাহা (২১) ও একই এলাকার বিষ্ণু কুমার বিশ্বাসের ছেলে প্রসেন বিশ্বাস নিলয়(২২)।
বেনাপোল বন্দর থানা পুলিশের উপপরিদর্শক রোকন উদ্দীন জানান, তাদের কাছে গোঁপন খবর আসে ছোট আচড়া গ্রামে মাদকের বেঁচা-কেনা চলছে। পরে পুলিশ অভিযান চালালে মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া এক ব্যাগ থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় পালাতক দেখিয়ে বেনাপোলের ভবারবেড় গ্রামের সৈয়দ আলীর ছেলে জামাল হোসেনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শাহিনুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে শার্শার ভবানিপুর থেকে বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়। তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


