যশোরের বেনাপোল সীমান্ত খেকে ৫৫ রাখ টাকা মুল্যের ৫৪০ গ্রাম হেরোইন ও একটি ভারতীয় গরুসহ জাহাঙ্গীর হোসেন(৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটকৃত জাহাঙ্গীর হোসেন শার্শার ঘিবা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ঘিবা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে চোরাচালান কর্মকান্ড চলছে। পরে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ,৫৪০ গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..