বেনাপোলে ৫৪ লাখ টাকার ১২ টি স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অভিনব কায়দায় স্বর্ণ পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী থেকে ৫৪ লাখ টাকার ১২টি ( ১ কেজি ২ শত গ্রাম) সোনার বার সহ আব্দুর রহিম নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার বিকাল ৪  টার সময় স্বর্ণেরবার গুলি উদ্ধার করা হয়।আটক রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

২১ বিজিবি, বেনাপোল পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, পুটখালী মসজিদ বাড়ি পোস্ট দিয়ে একটি বাইসাইকেল  ভারতে স্বর্ণ পাচার হবে।

এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে সাইকেলে অভিনব কায়দায় স্বর্ন পাচারকারী সহ ১২ টি স্বর্ণের ( ১ কেজি ২ শত) বার  উদ্ধার করা হয়।  তিনি বলেন সাইকেলের সামনের রড কেটে স্বর্ণ ঢুকিয়ে সেখানে ষ্টিকার লাগিয়ে স্বর্ণ গুলি পাচার করার চেষ্টা করে।

২১ বিজিবি মেজর মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মুল্য আনুমানিক ৫৪ লাখ টাকা বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।