বেনাপোলে ১৫ টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে ১৫ টি স্বর্ণের বারসহ আটক ১
ভারতে স্বর্ণ পাচার এর সময় ১৫ টি স্বর্ণের বার ( এক কেজি ৭৪৯ গ্রাম) সহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত  থেকে স্বর্ণের এ চালানটি উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মুল্য ১,১২,৫০,০০০ টাকা।  আটককৃত মনিরুল পুটখালী গ্রামের নুরমোহাম্মাদ এর ছেলে।
২১ বিজিবি লেঃ কর্নেল মোহাম্মাদ  তানভির রহমান জানান, ভারতে পাচার এর সময় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ পিলার এর কাছে ইছামতি নদীর শুণ্য পাড় থেকে পাচারকারী মনিরুল কে ১৫ টি স্বর্ণের বার সহ আটক করা হয়। যার মুল্য ১,১২,৫০,০০০ টাকা। পাচারকারী মনিরুল জানায় সে পুটখালী গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে ইব্রাহীম এর নিকট থেকে স্বর্ণের এ চালানটি গ্রহন করে। আটককৃত স্বর্ণ চোরাচালানিকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।