বেনাপোলে সাজা প্রাপ্ত পালাতক ৯ আসামী গ্রেফতার

বেনাপোলে সাজা প্রাপ্ত পালাতক ৯ আসামী গ্রেফতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতক ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে সীমান্তের বিভিন্ন জায়গায় ঝটিকা অভিযান চালিয়ে বেনাপোল বন্দর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল বন্দর থানার রহমতপুর বারপোতা গ্রামের আকরামের ছেলে রাসেল, একই এলাকার ওয়াজেদ সরদারের ছেলে আনোয়ার হোসেন, দৌলতপুর গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল কুরবান আলী, সাদিপুর গ্রামের সুলতান মন্ডলের ছেলে মহিদুল ইসলাম, দিঘীরপাড় গ্রামের মনু মিয়া ওরফে আব্দুল মান্নান শেখের ছেলে এনামুল হাসান ওরফে এনামুল শেখ, ভবেরবেড় মধ্যপাড়ার অহেদ সরদারের ছেলে রহমত আলী, গয়ড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবুল হোসেন, গাতিপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সফিকুল ইসলাম ও দিঘীরপাড় গ্রামের সরেজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন।

বেনাপোল বন্দর থানার ওসি
কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক সহ বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।