× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন -কেন্দ্রীয় যুবদল সভাপতি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
কেন্দ্রীয় যুবদল সভাপতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন এবং তাদের ভালবাসা অর্জন করুন। বলেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সোমবার বিকাল ৩ টায় বেনাপোল পৌছে প্রথমে তিনি বেনাপোল বলফিল্ডের সামনে পথ সভায়  দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য সাংগঠনিক বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সাংগঠনিক কাজে  বেনাপোলে বন্দর এলাকা  সফর করেছেন। এসময় তিনি  শার্শা উপজেলা  যুবদলের নেতৃবেন্দের সাথে কয়েকটি স্থানে মত বিনিময় সভা করেন।
পথসভায় বক্তব্যে যুবদল কেন্দ্রীয় সভাপতি বলেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলার ছাত্র,জনতা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আজ নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা আমাদের যে কোন মুল্যে রক্ষা করতে হবে। কোন নেতা কর্মী অনৈতিক কর্মকান্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় অনেক অনৈতিক কাজের সুযোগ রয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে যেন কেউ দলের সুনাম ক্ষুন্ন না করে সেদিকে সকল নেতা কর্মীকে সজাগ থাকতে আহবান জানান।
এসময় তিনি আরো বলেন,  জিয়া পরিবার কখনো অন্যায়ের সাথে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র জনতার অভ্যত্থানে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ও তাদের দোসররা  এত পরিমান অপরাধ করেছে গ্রেফতার আতঙ্কে তারা আগেই দেশ থেকে পালিয়েছে।
পরে বিকাল ৪ টায় তিনি বেনাপোল সীমান্তে যান। এসময়  শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিমকে সাথে নিয়ে সেখানে  অবস্থানরত উপজেলা  যুবদলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সেখানে উপজেলার ১১ টি ইউনিয়নের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সভাপতি এস এম তমাল,সাধারন সম্পাদক আনসারুল হক রানা, পৌর যুবদলের আহবাহক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..