মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ(যশোর): বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকদের ঘর থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০ টার সময় বেনাপোল বন্দরের পাঁচ নাম্বার গেটের সামনে অব্দুর রশিদের বাড়ি থেকে ককটেল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, এ বাড়ির দ্বিতীয় তালায় বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকে। সকালে বিজিবির অভিযান চালিয়ে সেখান থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বন্দরের পাঁচ নাম্বার গেটের সামনে অব্দুর রশিদের বড়ির দ্বিতীয় তালার টয়লেটের মধ্যে ককটেল রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে সে বাড়ির দ্বিতীয় তালায় অভিযান চালিয়ে টয়লেটের মধ্যে থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করা হয়। এসময় সেখান কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ কৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




