× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে শেখ রেজাউল কবির চেয়ারম্যান আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
মোল্লারহাটের আওয়ামীলীগ নেতা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির আটক হয়েছে।
বৃহস্পতিবার(৫জুন) বিকেলে তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
আটককৃত চেয়ারম্যান রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বাওলা ইউনিয়নের চাদেরহাট গ্রামের মৃত মকবুল শেখের ছেলে। তার পাসর্পোট নম্বর-অ০০৯৫৩৯১৫।
পুলিশ জানিয়েছেন, তার নামে বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মামলা নং-২১, তারিখ- ২২সেপ্টেম্বর-২০২৪,ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/৫০২ পেনাল কোড।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন খবরের মাধ্যমে জানতে পারি’ এপথ দিয়ে আওয়ামীলীগের এক নেতা ভারতে যেতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল পুলিশ অফিসারকে সতর্ক রাখা হয়। অবশেষে বিকেল ৪টার দিকে তিনি তার পাসপোর্টে ইমিগ্রেশন এন্ট্রি সীল মারতে ডেস্কে জমা দিলে তা যাচাই-বাছাই পূর্বক তার নামে মামলা থাকার অভিযোগে তাকে আটক পূর্বক বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত শেখ রেজাউল কবির’ বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নামে মোল্লারহাট থানায় মামলা থাকায় তাকে অধিনস্থ্য মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..