বেনাপোলে যুব মহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ(যশোর)বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ আওয়ামীলীগের বেনাপোল দলীয় কার্য়ালয়ের আদর্শ রাজনৈতিক পাঠশালায় বেনাপোল যুব মহিলালীগের অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।  প্রধান অতিথী দেশ গড়ার কাজে যুবমহিলা লীগের কর্মীদের ভুমিকা রাখার অবদান সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার সময় বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের কর্মী সভায় শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি বুলবুলি আজিবরের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্মআহবায়ক আহসান উল্লাহ বেনাপোল পৌর মহিলালীগের সভানেত্রী শারমিন আক্তার, বিউটি খাতুন প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১ টার সময় নাভারন নারানপুরে আওয়ামীলীগের আঞ্চলীগ দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মেয়র লিটন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।