বেনাপোলে যশোর-১ আসনের এমপি আফিল উদ্দিনকে সম্বর্ধনা

স্টাফ রিপোর্টার বেনাপোল ,বেনাপোল: যশোর- ১ শার্শা আসনের তিনবারের নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিনকে লাল গালিচা সম্বর্ধনা দিল বেনাপোল সিএন্ডএফ কর্মচারী স্টাফ এ্যাসোসিয়েশন।
মঙ্গলবার বেলা ১২ টার সময় বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার সামনে ষ্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন বলেন আমি সম্বর্ধনায় বিশ্বাসী না। আমি কাজে বিশ্বাস। শার্শা বাসির উন্নয়নে যেখানে যা প্রয়োজন সে কাজে আমি সদা সর্বদা প্রস্তুত। তিনি বলেন আজ আমাদের আর সময় নাই। আমাদের নতুন প্রজন্মের জন্য শিক্ষার জন্য তাদের ভালো মন্দর যা প্রয়োজন আমাদের চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে।
আজ যে সন্তান জন্ম নিচ্ছে , মনে রাখতে হবে সে আগামি দিনের দেশের ভবিষ্যাৎ। এ সময় তিনি কর্মচারী ইউনিয়নের কর্মচারী কর্মকর্তাদের শিক্ষা ছেলে মেয়েদের বিলঅব এন্ট্রি প্রতি ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা করতে বলেন। কর্মচারী কর্মকর্তাদের ছেলে মেয়েরা ঐ টাকার শিক্ষা উপকরন পাবে। তিনি সমাবেশে ৫ টাকা চাঁদা দিয়ে খাতা কলম কেনার শুভ সুচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল সিএন্ড এফ এজেন্ডের সাবেক সভাপতি শামছুর রহমান, বর্তমান সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।