বেনাপোলে মশক নিধন কার্যক্রম অব্যাহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ “পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিবেশ ডেঙ্গু হবে নিরুদ্দেশ” এই স্লোগানে যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় বেনাপোলে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলাকে ডেঙ্গু প্রতিরোধ করার লক্ষ্যে বেনাপোল ইউনিয়নের ১নং ওয়ার্ড নারায়নপুর গ্রামে মশক নিধন কার্যক্রম নিজ হাতে পরিচালনা করেন ৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন্দর প্রেসক্লাব, বেনাপোলের উপদেষ্টা আলহাজ্ব বজলুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান সজীব, মজনুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।