বেনাপোলে ভূয়া এনএসআই অফিসার আটক

বেনাপোলে ভূয়া এনএসআই অফিসার আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্ত এলাকা থেকে আবু মুছা (৪০)  নামে এক ভূয়া এনএসআই অফিসারকে আটক করেছে পুলিশ।
শনিবার( ২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভূয়া এনএসআই যশোরের বাঁকড়া এলাকার  মাজারুল ইসলামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার (এএসআই) শিকদার মাসুম পারভেজ জানান, দুপুরে তাকে এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে ব্যক্তি এনএসআই এর একটা তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে বেনাপোল বাজারে আসতে বলে। তিনি একা এনএসআই আবু মুছার নিকট গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে সে কোন সদ উত্তর দিতে পারিনি। এসময় মুছার কর্থাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে যায়। পরবর্তীতে থানায় আবু মুছাকে থানায় জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ভূয়া এনএসআই প্রমানিত হয়। এবং তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রতারনার মামলা দিয়ে আগামীকাল (২১ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।