মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৭ বোতল ফেনসিডিল ও ১কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার কলেজপাড়ার আলমগীর হোসেনের ছেলে আব্দুল মান্নান (২০) ও শার্শাথানার ডিহি ছুরি পাড়া গ্রামের হযরত শিকদারের ছেলে তরিকুল ইসলাম (২৮)।
রোববার (১৯ জুন) বিকালে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল কলেজপাড়া গ্রামস্থ হতে ১৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
অপর দিকে শার্শা থানাধীন ১ নং ডিহি ইউনিয়ন নৈহাটি গ্রামস্থ নৈহাটি টু ডিহি গামী পাকা রাস্তার উপর হতে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য, ৮১.০০০ টাকা জানায় ডিবি।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শাথানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।



