মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোলে ভারত ফেরত জহিরুল ইসলাম নামে এক পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৯ সেপ্টম্বর) দুপুরে ভারতে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফিরে আসার পর তার মৃত্যু হয়। জহিরুল ইসলাম (৪৮) সে রাজধানী ঢাকার দক্ষিণ খান হেলান রোডের বাসিন্দা। তার পাসপোর্ট নং EB0584753।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ভারতে চিকিৎসা শেষে নিজ দেশে ফিরছিলেন জহিরুল ইসলাম। তিনি ভারত থেকে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আসার পর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করেন। ইমিগ্রেশন ত্যাগের আগে অসুস্থ হয়ে পড়লে এসময় তার সাথে থাকা লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে জানতে পারি তিনি পথিমধ্যে মারা গেছেন।



