বেনাপোলে দুই রেল যাত্রীর কোমরে বাঁধা ৪ কেজি গাঁজা 

বেনাপোলে দুই রেল যাত্রীর কোমরে বাঁধা ৪ কেজি গাঁজা 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের  বেনাপোল সীমান্ত থেকে  দুই যাত্রীকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে  পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকালে বেনাপোল রেল ষ্টেশন থেকে রেল পুলিশের সদস্যরা তাদের আটক করে।
আটক আসামীরা হলেন, বেনাপোল বন্দর থানার বোয়ালিয়া গ্রামের গনি মিয়ার ছেলে লিটন(৩০) ও সাদিপুর গ্রামের সব্বত আলীর ছেলে মাহাবুব হাসান(১৬)।
বেনাপোল রেল ষ্টেশন পুলিশ ফাড়ির উপপরিদর্শক সেফাতুর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে মাদক পাচারকারীরা যাত্রী সেজে রেলে বেনাপোল থেকে যশোরের দিকে যাবে। পরে রেল ষ্টেশনে অভিযান চালিয়ে দুই জনকে ধরা হয়। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে কোমরে বাধা ৪ কেজি গাজা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।