যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় ডিবির অভিযানে ২২ বোতল বিদেশী মদসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন, শার্শাথানার অগ্রভুলোট গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল বারিক (২০)।
রোববার (২৬ নভেম্বর) বিকালে ৩ টার সময় ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে একটি বাঁশ বাগানের ভিতর হতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ২২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,১০,০০০/= টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।




