বেনাপোলে ডলার-রিয়াল ও রুপি সহ পাচারকারী আটক

বেনাপোলে ডলার-রিয়াল ও রুপি সহ পাচারকারী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইউএস  ডলার, সৌদির রিয়াল, কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপি সহ আশিক মিয়া (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল  চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশিক শরীয়তপুর জেলার জাজিরা থানার কলিমোল্লা মাস্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্লা ছেলে।
বিজিবি জানান, গোপন তথ্য ছিল, এক মুদ্রা পাচারকারী ভারত থেকে বিভিন্ন দেশের ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ডলার- রিয়াল ও রুপি সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।