আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করেছে শ্বশুর পরিবার। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। শ্বশুর পরিবারের সবাই পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাংতা গ্রামের হালিম হাওলাদারের ছেলে কাঠ মিস্ত্রী নজরুল হাওলাদারের সাথে আড়াই বছর আগে গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের আক্কাস সরদারের মেয়ে নুপুরের সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আড়াই মাসের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুপুরের শ্বশুর পরিবার যৌতুক দাবি করে আসছিল। নুপুর তাদের যৌতুক পূরণে ব্যর্থ হওয়ায় প্রায়ই নুপুরের উপর মাঝে মধ্যে শারীরিক নির্যাতন চালাত। এঘটনা নিয়ে ওই এলাকায় একাধিকার শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল বলে জানান নিহতের বাবা আক্কাস সরদার।
গৃহবধূর পিতার অভিযোগ মঙ্গলবার দুপুরে প্রতিদিনির মত গৃহবধূ নুপুরকে মারধরের পর হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে নুপুরের বাবার বাড়িতে সে আত্মহত্যা করেছে বলে তাদের জানানো হয়। নুপুরের স্বজনেরা রাংতা গ্রামের বাড়িতে পৌছানোর আগেই রশি থেকে তারা লাশ নামিয়ে পালিয়ে যায় শ্বশুর পরিবারের লোকজন।
পুলিশকে জানালে ওসি আব্দুর রাজ্জাক মোল্লা, এসআই আনিচুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় নুপুরের বাবা আক্কাস সরদার বাদী হয়ে তিন জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। আজ বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।


