বেনাপোলে এক কেজি ৭শ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পাচারের সময় আলমগীর হোসেন (৪৪) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে এক কেজি ৭শ গ্রাম ওজনের স্বর্ণসহ আটক করেছে কাস্টমস সদস্যরা।

শুক্রবার(১২ অক্টোবর)  সন্ধ্যায়  একাধীকবার পরীক্ষা-নিরিক্ষা শেষে ওই যাত্রীর ব্যাগে স্বর্ণ থাকার বিষয়টা নিশ্চিত হওয়া  যায়।

সে নোয়াখালীর চাটখিল থানার মোঃ ইব্রাহিম খলিলের ছেলে।

কাস্টমস সুত্রে জানান,  ওই যাত্রী   বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধী দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে তার ব্যাগ স্কানিং করে একটি প্যাকেটে স্বর্ণবারের অস্তিত্ব দেখা যায়। পরে ওই পলিথিনির প্যাকেট থেকে এক কেজি ৭শ গ্রাম স্বর্ণ  সাদৃশ্য বালু পাওয়া যায়। স্থানীয় ভাবে প্রথম পরীক্ষায় স্বর্ণ ধরা না পড়লেও  পরে জেলা শহর যশোরে নিয়ে  ল্যাবরোটারীতে পরীক্ষার পর স্বর্ণ নিশ্চিত হওয়া যায়। আটককৃত স্বর্ণের বাজার মুল্য প্রায় ৭০ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার জাকীর হোসেন  বিষয়টি নিশ্চিত করে  জানান, স্বর্ণের বার গুড়া করে মাটি রং মিশিয়ে বালুর দানা দেখিয়ে কৌশলে সে পাচার করছিল। কাস্টমস সদস্যরা পরীক্ষা করে স্বর্ণবার নিশ্চিত হয়। আটকের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।