বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারতে পাচারের সময় ১০ পিস স্বর্ণেরবারসহ এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
আটক স্বর্ণ পাচারকারীরা হলেন, কুুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধরানী পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মাইন উদ্দিন (২৫)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, আটক যুবক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠিকতা শেষে ভারতে প্রবেশ করার আগে তার চলাচল সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার পায়ুপথে অভিনব কায়দায় লুকানো ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার হয়।
আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।




