শরীয়তপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সদস্য হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি করছি।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় এসে জনগণের কাঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে দিবে। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠিকে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র গাড়ী বহরে হামলার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।
এদিকে জানাযায়, শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর আলোচনার শীর্ষে ! আগামী একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি’র মনোনয়ন পেতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর। তিনি এখন আলোচনার শীর্ষে।
দলীয় ও স্থানীয় সূত্রমতে, শরীয়তপুর-১ আসনে এবার পরিবর্তনের হাওয়া বইছে। আর জনমুখী নানা ইতিবাচক কর্মকান্ড আর সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজ সেবক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর দলীয় মনোনয়নের বিষয়ে বিভিন্ন ভাবে এগিয়ে আছেন। আগামী নির্বাচনে এই আসনে যারা বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে মিন্টু সওদাগর অন্যতম। তাই সুখে-দুখে জনতার পাশে থাকা বিরোধী পক্ষ কর্তৃক বারবার হামলা-মামলা ও নানান নির্যাতনে শিকার এবং দলীয় কর্মকান্ড ও আন্দোলনে অন্যতম সাহসী ভূমিকা পালনকারী মিন্টু সওদাগরকে নিয়ে শরীয়তপুর-১ আসনের দলীয় নেতাকর্মীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিভিন্ন ইতিবাচক কর্ম আর বিচক্ষণ নেতৃত্বগুণে ইতিমধ্যে শরীয়তপুর-১ তথা পালং-জাজিরা বাসীর আস্থা ও ভালাবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তারা এবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ¯েœহধন্য হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরকেই শরীয়তপুর-১ আসনের এমপি হিসেবে পেতে চায়।
আগামী নির্বাচনে শরীয়তপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মিন্টু সওদাগর তার নিজ নির্বাচনী এলাকায় নানান কর্মকান্ডে আত্মনিয়োগ করছেন। দলীয় কর্মসূচির পাশা-পাশি সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে তাকে সক্রিয়ভাবে যোগ দিতে দেখা গেছে। নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে। অন্যদিকে ওই নির্বাচনী এলাকার জনগণও তাকে সাদরে গ্রহণ করছে বলেও জানিয়েছে একটি সূত্র। এ ব্যাপারে শরীয়তপুর-১ আসনের অনেকেই বলেন, মিন্টু সওদাগর এ আসনের জনসাধারণকে যেভাবে বুকে জড়িয়ে নিয়ে, তাদের সুখে-দুঃখে পাশে থাকেন, তা সত্যি অভূতপূর্ব।
এছাড়া সে হাসি মুখে অনেকেরই মন জয় করে নিয়েছেন। তাই আমরা তাকেই আগামীতে সংসদ নির্বাচনে এই শরীয়তপুর-১ আসনের এমপি হিসেবে পেতে চাই। তিনিই এখন আলোচনার শীর্ষে। এ ব্যাপারে হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাঙ্খার কথা জেনেছি। স্বাধ্যমত তাদের সেবা করেছি। তবে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পেলেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এছাড়াও আমি বিরোধী পক্ষ কর্তৃক বারবার হামলা-মামলা ও নানান নির্যাতনে শিকার হয়েছি। তার পরেও দলীয় কর্মকান্ড ও আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছি।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবারও ক্ষমতায় এসে এদেশের জনগণের কাঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে দেবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবির আন্দোলনে শরিক হতে হবে। সেজন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তাঁর নির্দেশে আগামী দিনে গণতন্ত্র পূণরুদ্ধারের জন্য যে কোন আন্দোলনে অংশগ্রহণের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধের সকল মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি আমি। অন্যদিকে হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় এবার তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী তার সমর্থকরা।
তারা বলেন, তিনি সকল নির্বাচনে দলের প্রার্থীর পক্ষেই কাজ করেছেন। তিনি নির্বাচনী এলাকায় নিয়মিত দলীয় কর্মসূচিসহ পথসভা, মতবিনিময় ও গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। আর তিনিই দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের পাশে রয়েছেন। বিভিন্ন দূর্ঘটনায় কবলিতদের নিয়মিত খোঁজখবর রাখেন। তাই তিনিই মনোনয়নের দাবিদার। তারা আরও বলেন, বিগতদিনে দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। তার ত্যাগ ও ব্যক্তিগত ক্লিন ইমেজের কারণে তিনি মনোনয়ন পেলেই এমপি নির্বাচিত হবেন।



