বৃন্দাবনে নিষিদ্ধ হল ডিম, মাংস, মদ

প্রতিবেশী ডেস্ক : বৃন্দাবন ও বারসানাকে তীর্থস্থান ঘোষণা করে নিষিদ্ধ হল ডিম, মাংস ও মদ। শুক্রবার বৃন্দাবন ও বারসানাকে উত্তরপ্রদেশের তীর্থস্থান হিসেবে ঘোষণা করে যোগী সরকার।

যোগী সরকারের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, বৃন্দাবন ও মথুরা হল ভগবান কৃষ্ণ ও বলরামের জন্মস্থান। অন্যদিকে বারসানা হল শ্রীরাধার জন্মস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও ভক্ত আসেন এখানে। রাজ্যের পর্যটনে এই স্থানগুলির গুরুত্ব অপরিসীম। সেকারণেই এই দুটি স্থানকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃন্দাবন ও বারসানা দুই-ই মথুরা জেলায় অবস্থিত। এই জাগাগুলিতে উন্নয়নের জন্য বেশ কিছু পকিকল্পনার কথাও জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যেই এই দুই শহরের মধ্যে নিকাশী ব্যবস্থার উন্নয়নে 350 কোটি টাকা বরাদ্দ কেরছে কেন্দ্র। পাশাপাশি বারসানায় একটি রোপ-ওয়ে চালুরও পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে বৃন্দাবনে পুরনো মন্দিরগুলি সংস্কারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্দির শহর বৃন্দাবনে প্রায় 5000-এর বেশি মন্দির রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।