বুড়িগঙ্গায় ভেসে উঠলো আরেকটি লাশ, মৃত বেড়ে ৩৪

বুড়িগঙ্গায় ভেসে উঠলো আরেকটি লাশ, মৃত বেড়ে ৩৪

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড উদ্ধারের পর নৌযানের ভেতর থেকে আরেকজনের লাশ পাওয়া যায়। পরে বুড়িগঙ্গায় ভেসে ওঠে আরেকটি লাশ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। দুপুর আড়াইটার পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রায় সাড়ে ২৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও স্থানীয় কয়েকশ ডুবুরির নিরলস চেষ্টা। অবশেষে মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বুড়িগঙ্গার পানিতে ধীরে ধীরে মাথা তোলে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড।

রাতে নদীর মাঝখান থেকে তীরের কাছাকাছি এনে সকালে প্রায় ৪০ ফুট গভীরে থাকা লঞ্চটির সঙ্গে ১১টি এয়ার লিফ্টিং ব্যাগ বেঁধে উদ্ধারকারী জাহাজ দুরন্তের সহায়তায় ম্যানুয়াল পদ্ধতিতে ভাসিয়ে তোলা হয় নৌযানটি। তখনও উল্টে ছিল সেটি।

পরে পাশের ডকইয়ার্ডের সঙ্গে ক্রেন দিয়ে বেঁধে রেখে শুরু হয় চূড়ান্ত তল্লাশি। দুপুর ১২টার দিকে মর্নিং বার্ডের ইঞ্জিন রুম থেকে খোঁজ মেলে আরও এক মরদেহের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।