কাঁঠালবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে মুজিব বর্ষ পালন ও পরিদর্শন

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মুজিব বর্ষ পালন ও পরিদর্শন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মৃত্যু্ণ্জয়ী কমরেড রাশেদ খান মেনন (এম পি) বর্তমান স্হায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী সমাজ সেবা মন্ত্রণালয়।
১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার বিকেলে বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ২০০৮ সালে স্থাপিত ২০ শতাংশ জমির উপর এ প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পরিদর্শন করেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব সহকারে দেখছে, বিশেষ করে অটিস্টিক ও প্রতিবন্ধী কোন শিশুই যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সরকার সর্বদা সজাগ রয়েছে।
আলোচনা সভা উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম হাবিবুর রহমান, আহমদ আলী, আঃ জলিল মাস্টার, আঃ সালাম ও সৈয়দ মাহাবুব আলম, আলতাফ ও আঃ মজিদ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেদওয়ানুল হক দুলাল চেয়ারম্যান কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ। এর আগে রাশেদ খান মেনন এমপি জয়মনি বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে।
এর সঙ্গে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা অফিস যান। তারপর পর্যায় ক্রমে তিনি দাসিয়ার ছড়া প্রতিবন্ধী বিদ্যালয়, মোঃ আঃ কুদ্দুস প্রতিবন্ধী বিদ্যালয় ও তার সহ ধর্মিনী নামে ছিনাই লুৎফর নেছা অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।