মধুখালী প্রতিনিধিঃ আসছে আগামী ২০শে এপ্রিল-২০১৯ ইং রোজ শনিবার বাদ জোহর তার নিজ বাসভবন সালামতপুর (বর্তমান রউফনগর) গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফএর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন-২০১৯ ইং উপলক্ষে তার আতœার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল পারিবারিকভাবে অনুষ্ঠিত হবে ।
বীরশ্রেষ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই আমন্ত্রিত। জানা যায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১লা মে মাসে ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর( বর্তমান রউফনগর) গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মরহুম মুন্সী মেহেদী হোসেন এবং মাতার নাম মরহুম মকিদুন্নেছা। তিনি ১৯৬৩ সালের ৮ই মে তৎকালীন ইপিআর আজকের বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বর্তমান (বিজিবি) এ যোগ দেন।
তিনি অষ্টম ইষ্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭১ সালে ৮ই এপ্রিল রাঙ্গামাটি মহলছড়ি নৌ-পথে বুড়িঘাট এলাকায় পাকিস্তানী বাহিনীর সঙ্গে সংঘর্ষকালে শত্রুুর প্রবল গোলাবর্ষনের মুখেও মুন্সী আব্দুর রউফ মেশিন গান নিয়ে নিজস্ব অবস্থানে স্থির ছিলেন। কিন্তু হটাৎ করেই বিপক্ষ মর্টারের গোলা তার অবস্থানে আঘাত করলে তিনি শাহাদত বরন করেন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আতœত্যাগের স্বীকৃতিস্বরুপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
