× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালন-২০১৭

admin
হালনাগাদ: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ ও পারিবারিক উদ্দ্যোগে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে বীরশেষ্ঠ স্মৃতি জাদুঘর ও গ্রন্থগারে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর ৪৬ তম শাহাদৎ বার্ষিক পালিত হয়েছে। গত বৃহঃস্পতিবার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহামন বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে বীরশেষ্ঠ স্মৃতি জাদুঘর ও গ্রস্থগারে সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে বীরশেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আলমআরা বেগম, মধুখালী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও নাছিমা আক্তার এবং বীরশ্রেষ্ঠের বড় বোন জোহরা বেগম সহ প্রমুখ। পরে যোহর বাদ মিলাত মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জীবনী সম্পর্কে আলোচনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এম.এ মান্নান মুন্নু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা ইউপি সদস্য মোঃ ফরিদ হোসেন সহ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারুন-অর রশিদ ডাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বীরশেষ্ঠ মুন্সী আব্দুর রউফের আত্মার মাগফিরাত, কামনার জন্য দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মোঃ আমিনউদ্দিন জিহাদী। সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সী সাইদুর রহমান ও বিপুল সহ প্রমুখ পরে তবারক বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..