‘বীজন নাট্য গোষ্ঠী’র নতুন নাট্য কর্মী সংগ্রহ

‘বীজন নাট্য গোষ্ঠী’র নতুন নাট্য কর্মী সংগ্রহ

‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য- এ স্লোগানকে সামনে রেখে বীজন নাট্য গোষ্ঠী নতুন মঞ্চ নাটকের জন্য কিছু সংখ্যক উদ্যোমী নাট্য কর্মী সংগ্রহ করছে। গান, তবলা, আবৃত্তি ও বাদ্য যন্ত্রে পারদর্শীদের অগ্রাধীকার দেয়া হবে। এছাড়া, নতুন নাট্য কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ে অংশগ্রহণের ‍সুযোগ দেয়া হবে।

আগ্রহীদেরকে আবেদন পত্র সংগ্রহের জন্য ওয়ালিদ প্রিন্টার্স নতুন মুনছুরাবাদ কর্ণেল হাট, ইয়া এন্টারপ্রাইজ পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকা, ফ্যামেলী ডেন্টাল ক্লিনিক ওয়ারলেস মোড়, কেয়া বিউটি পার্লার বিশ্ব কলোনি ও বীজন নাট্য গোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে প্রতি শুক্রবার সকাল দশটা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরাসরি অথবা ০১৭১১০১১৮৬৩ এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রামের নাট্য দল বীজন নাট্য গোষ্ঠী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।