পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): কবিতা রুখবেই গুজব এবং অসঙ্গতি,, এই শ্লোগানে পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে।

আজ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় নতুন বাজারস্থ সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কার্যালয়ে কবিতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি মোড়ল কওসার আলী, কবি আব্দুল বারেক, কবি সুশান্ত বিশ্বাস, কবি মাধুরী সাধু, কবি ফারজানা আক্তার ময়না, শেখ আজগার আলী, গোবিন্দ লাল রায় প্রমুখ। সভায় বক্তরা বলেন, বর্তমান সময়ে সারা বিশ্ব করোনা আতঙ্ক বিরাজ করছে।

এ সময় কেউ যাতে করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে করোনা নিয়ে লেখালেখি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানানো হয়। পরে স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠান শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।