বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে কী উপহার দিলেন মোদি

নিউজ ডেস্কঃ ইতালির তাস্কানিতে ১১ ডিসেম্বর ধুমধাম করে নিজেদের বিয়ে সারেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিদেশ-বিভুঁইয়ে বিয়ে করার কারণে যাঁরা উপস্থিত থাকতে পারেননি বিরুশকার বিয়েতে, তাঁদের জন্য গত বৃহস্পতিবার দিল্লির এসপি মার্গ এনট্র্যান্স তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভের দরবার হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে নবদম্পতি।

আর এই আয়োজনের অঘোষিত প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বুধবার বেশ ঘটা করেই তাঁকে দাওয়াত দিতে গিয়েছিলেন বিরাট-আনুশকা। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষে পিএমও ইন্ডিয়ার টুইট অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়। টুইটে লেখা হয়, ‘ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নামকরা অভিনেত্রী আনুশকা শর্মা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের বিয়ের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

নবদম্পতির এই দাওয়াত ফেলেননি ভারতের প্রধানমন্ত্রী। নবদম্পতিদের আশীর্বাদ দিতে হাজির হয়েছিলেন বিয়েতে। কিন্তু তাঁদের কী উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী? টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, নবদম্পতিকে পৃথক দুটি গোলাপ ফুলের দ্বারা শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। যদিও এই অনুষ্ঠানে বিরাট-আনুশকা সবাইকেই কোনো উপহার আনতে নিষেধ করেছিলেন, কিন্তু সে নিষেধ মানেননি নরেন্দ্র মোদি।

শুভেচ্ছা ছাড়াও নবদম্পতির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর। ২৬ ডিসেম্বর মুম্বাইতে আরো একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবেন বিরাট ও আনুশকা। সেখানে দেখা মিলতে পারে নামীদামি বলিউড তারকাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।